x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

নেত্রকোণায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোণা জেলা শহরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সনজিত সরকার (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণা জেলা শহরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ সনজিত সরকার (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মডেল থানা পুলিশ।

আটককৃত সনজিত জেলার মোহনগঞ্জ উপজেলার জিকরলা গ্রামের সুষেন চন্দ্র সরকারের ছেলে। শুক্রবার (৬ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাতে নেত্রকোণা মডেল থানার পুলিশ শহরের রাজুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে সনজিত সরকারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন