শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ইসরায়েলে সতর্কতা জোরদার

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বকণ্ঠ ডেস্ক: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে রোববার দুপুরের পর সর্বশেষ হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, জেরুজালেম ও মধ্য ইসরায়েলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই প্রতিহত করা হয়েছে।

অন্যদিকে, উত্তর ইসরায়েলের দিকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র জনশূন্য খোলা স্থানে আঘাত হানে। সামরিক প্রটোকল অনুযায়ী সেটিকে বাধা না দিয়ে আঘাত হানতে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ।

একই সময়ে লেবানন থেকেও উত্তর ইসরায়েলে একাধিক রকেট ছোড়া হয়। আইডিএফ জানিয়েছে, এসব রকেটের কিছু মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় গিয়ে পড়ে।

এদিকে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার কিছুক্ষণ পরই উত্তর ইসরায়েলেও আগাম সতর্কবার্তা জারি করা হয়। ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য শনাক্ত করার পর এই সতর্কতা দেওয়া হয় বলে জানায় আইডিএফ।

হামলার আশঙ্কায় মধ্য ইসরায়েল, জেরুজালেম, শফেলা এবং লোহিত সাগর উপকূলবর্তী বিভিন্ন এলাকাতেও সাইরেন বাজানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোথাও সরাসরি আঘাত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।


সূত্র: টাইমস অব ইসরায়েল।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন