পূর্বধলায় মাদ্রাসাছাত্রীকে অপহরণের অভিযোগ
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে পূর্বধলা থানায়
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে (১৪) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রাপ্ত অভিযোগে জানা যায়, উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের ওই মাদ্রাসাছাত্রীকে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী আগিয়া গ্রামের সুমন মিয়ার ছেলে রনি মিয়া (১৬) নামের এক কিশোর বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিল। অভিযুক্ত কিশোর বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে তাকে হয়রানি করত।
বিষয়টি তার পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বরং ভুক্তভোগী পরিবারের সদস্যদের হুমকি-ধমকী দিত।
গত শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে কিশোরীটি স্থানীয় মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত ও তার সহযোগীরা তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি অজ্ঞাতনামা সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
ঘটনার সময় কিশোরীর বাবা স্থানীয় মসজিদে অবস্থান করছিলেন। চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে এসে অটোরিকশাটি আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো সন্ধান পাননি।
ভুক্তভোগী পরিবার দ্রুত কিশোরীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপহৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন