শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় হামের উপসর্গে দুই শিশু আইসোলেশনে

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে দুই শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে দুই শিশুকে আইসোলেশনে রাখা হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মাহমুদুল হাসান মামুন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুগাছি গ্রামের আলম মিয়ার চার মাস বয়সী শিশু পুত্র মাহাদীকে সর্দি, জ্বর ও শরীরে র‍্যাশের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।

একই দিন বিকেলে আগিয়া ইউনিয়নের বেড়াইল গ্রামের শাফায়েত হাসানের ২৩ দিন বয়সী শিশু কন্যা আয়েশা নুরকেও একই ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে আনা হয়।

চিকিৎসকদের পরামর্শে দুই শিশুকেই বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. বিশ্ব প্রিয় মজুমদার জানান, শিশু দুটির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তারা হামে আক্রান্ত কিনা।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে নজরদারি জোরদার করা হয়েছে। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন