x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও সমস্যা নিরসনে মতবিনিময়

নেত্রকোণার পূর্বধলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ, গবেষণামূলক কার্যক্রম জোরদার এবং বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ, গবেষণামূলক কার্যক্রম জোরদার এবং বিদ্যমান সমস্যা নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুবের রহমান। তিনি বলেন, “জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং তাঁদের সমস্যাগুলোর দ্রুত সমাধান করা আমাদের নৈতিক দায়িত্ব। সরকার যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে নানামুখী গবেষণা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক (যুগ্মসচিব) আন্দ্রিয় দ্রং, পরিচালক (যুগ্মসচিব) হাবিবুর রহমান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

সভায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. আব্দুল আজিজ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ আলী ও একলাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির ও হারুন অর রশিদ, পূর্বধলা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান শফিকুল ইসলাম মীরসহ অন্যান্যরা।

বক্তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে ট্রাস্টের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি স্থানীয় যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কোনো ছবি সিলেক্ট করা নেই

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন