x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

পূর্বধলায় দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৫ গৃহস্থের খড়ের স্তূপ

নেত্রকোণার পূর্বধলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচ গৃহস্থের খড়ের স্তূপ পুড়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পাঁচ গৃহস্থের খড়ের স্তূপ পুড়ে গেছে। বুধবার (২২ এপ্রিল) গভীর রাতে উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তরা ওই গ্রামের নুরুল আমিন খানের বসতঘরের সামনে দোচালা টিনের ঘরে রাখা গবাদিপশুর খাদ্য (খড়) আগুন লাগিয়ে দেয়। একই সময়ে পাশের বাড়ির মো. হাবিবুর রহমান খান ও খোকন মিয়ার বাড়ির বাইরে রাখা খড়েও আগুন দেওয়া হয়।

এছাড়া একই গ্রামের বিল্লাল মিয়ার বসতঘরের পাশে থাকা খড় এবং পাশের বাড়ির রক্কু মিয়ার বাড়ির সামনে রাখা খড়েও দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন