পূর্বধলায় নানা আয়োজনে মে দিবস পালিত, শ্রমিক অধিকার নিশ্চিতে জোরালো দাবি
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ, আলোচএকই দিনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাছুম মোস্তফা। সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. জহুরুল হক। এসময় মাহফুজুল হক খান ও মো. শাজাহান কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিকেলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামীম হোসেন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম রহিছ ও মাওলানা আলমগীর হুসাইন মিজবাহ। সভাপতিত্ব করেন হাফেজ কারী মোজাম্মেল হক। বক্তারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি হাওর অঞ্চলের কৃষকদের সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।
এছাড়া উপজেলা বিএনপি ও শ্রমিক দলের উদ্যোগেও পৃথক কর্মসূচি পালিত হয়। বিএনপির সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহীদুল্লাহ ইমরান। বক্তব্য দেন বিএনপি নেতা আহামদ আলী সরকার, এম এ মান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রমিক দলের কর্মসূচিতে সভাপতিত্ব করেন তাহের ফকির। এতে বিএনপি নেতা আব্দুর রহিম তালুকদার, বাবুল আলম তালুকদার ও হাবিবুর রহমান ফকিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, ৮ ঘণ্টা কর্মঘণ্টা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
দিনব্যাপী নানা আয়োজনে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পূর্বধলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান


একটি মন্তব্য পোস্ট করুন