[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ প্রতিষ্ঠান মালিকের দণ্ড

সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে নেত্রকোণার পূর্বধলায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরি
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি : সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখার অভিযোগে নেত্রকোণার পূর্বধলায় ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৩ মে) রাতে উপজেলা সদরের পূর্বধলা বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান।

আদালত সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখার কথা থাকলেও কয়েকটি প্রতিষ্ঠান তা অমান্য করে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এ সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে দুইটি ফলের দোকান, একটি ফার্নিচারের দোকান, একটি ওয়ার্কশপ, একটি সুপারশপ এবং একটি মুদি দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, বিদ্যুৎ আইন ২০১৮-এর ৪০ ধারা অনুযায়ী এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে বিদ্যুৎ অপচয় রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন