[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান। সরাসরি আমাদের পোর্টালে খবর জমা দিতে এখানে ক্লিক করুন।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ, আটক ১

নেত্রকোণার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় শাহীন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ৬০০ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় শাহীন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রবিবার (৩ মে) ভোর ৫টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের জারিয়া আনসার ক্যাম্পের সামনে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়। আটক শাহীন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

পুলিশ জানায়, জব্দকৃত ২১ বস্তা জিরার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জব্দকৃত ভারতীয় জিরা অবৈধভাবে দেশে আনা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন