পূর্বধলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে । বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে আজ মঙ্গলবার (১৯) মে উপজেলা সদরের পূর্বধলা উচ্চ বিদ্যালয়ে তিনদিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় ।
এতে উপসহকারী কৃষি কর্মকর্তা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি , সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি , পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রতিনিধি , সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী ও কৃষক কৃষানীসহ ৬০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ করেন।বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয় নেত্রকোনার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান ড. মোসা: আলতাফ উন- নাহারের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ বাস্তবায়িত হচ্ছে।


একটি মন্তব্য পোস্ট করুন