শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেপ্তার

পূর্বধলায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খলিশাপুর ইউনিয়ন
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার খলিশাপুর ইউনিয়নের গরুয়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী ঢাকায় গৃহকর্মীর কাজ করতেন। প্রায় ছয় মাস আগে তিনি বাড়িতে ফিরে আসেন। অভিযোগ রয়েছে, বাড়িতে ফেরার পর থেকে তার বাবা ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। পরে প্রায় দুই মাস আগে তাকে আবার ময়মনসিংহে কাজে পাঠানো হলে সেখানে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন।

ঘটনাটি গোপন রাখতে অভিযুক্ত শফিকুল ইসলাম মেয়েকে বাড়িতে ফিরিয়ে এনে প্রাণনাশের হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। তবে কিশোরীর শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান পিপিএমের নেতৃত্বে এসআই আব্দুল্লাহ আল রাহিদ ও এসআই নাজমুল হোসেন অভিযান চালিয়ে  বিকেল সাড়ে ৫টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম ধলা যাত্রাবাড়ী আশ্রয়ণ প্রকল্প এলাকার মৃত হাবিবুল্লাহর ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।
ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি করেছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন