শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় পৃথক অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, তিনজনের কারাদণ্ড

পূর্বধলা উপজেলায় পৃথক দুটি অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে এবং মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আরও তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা ( নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে এবং মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে আরও তিন যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ওই তিন যুবককে  ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার (১৫ মে) দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে অভিযান চালায় ডিএনসির একটি দল। নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বৌলাম গ্রামের এলাল উদ্দিনের (৫৫) বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে ঘরের একটি কক্ষ থেকে সাদা সিনথেটিক ব্যাগে রাখা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা । আটক এলাল উদ্দিন ওই গ্রামের মৃত শহর আলীর ছেলে। এ ঘটনায় পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপর দিকে একই দিন রাত ৮টার দিকে উপজেলার হিরণপুর বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি বসতঘরের সামনে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে তিন যুবককে আটক করা হয়।

আটক যুবকরা হলেন— পূর্বধলা উপজেলার ইয়ারণ গ্রামের মো. বাইজিদ রহমান অভি (২৩), জাকির (২৭) এবং গাজীপুর জেলার জয়দেবপুর এলাকার মো. রাসেল মোল্লা (২৭)।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পূর্বধলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান। এসময় আদালত তিনজনকে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 



এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন