পূর্বধলায় ভারতীয় কম্বলসহ দুই নারী আটক
নেত্রকোণার পূর্বধলায় থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ২০ পিস কম্বল জব্দ করা হয়।পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় থানা পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ভারতীয় কম্বলসহ দুই নারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মোট ২০ পিস কম্বল জব্দ করা হয়।
পুলিশ জানায়, সোমবার (৪ মে) সকাল পৌনে দশটার দিকে পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক সঙ্গীয় ফোর্স নিয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।অভিযানে পূর্বধলা চৌরাস্তায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস (নং- ঢাকা মেট্রো-ব-১২-০২৫৬) তল্লাশি করে মনোয়ারা বেগম (৫০) নামে এক নারীকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। তিনি দুর্গাপুর উপজেলা সদরের দুর্গাপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ গিয়াস উদ্দিনের স্ত্রী।
অপরদিকে, ওই দিন সোমবার দুপুরে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুর্গাপুর থেকে ছেড়ে আসা পাহাড়িকা (ঢাকা মেট্রো-ব-১৫-৯৬৪৩) যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে দেলোয়ারা আক্তার সাথী (৩০) নামে আরেক নারীকে আটক করা হয়।
এসময় তার হেফাজত থেকে ১০ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়। তিনি দুর্গাপুর উপজেলার পুলিশ মোড় এলাকার মৃত মফিজ উদ্দিনের মেয়ে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান উভয় ঘটনায় পৃথকভাবে দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন