শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

মদনে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদল নেতা আটক

নেত্রকোনার মদন পৌরশহরে ছাত্রদল নেতার কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়া (২২)-কে আটক করেছে পুলিশ।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন পৌরশহরে ছাত্রদল নেতার কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযুক্ত ছাত্রদল নেতা মিঠু মিয়া (২২)-কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় মদন পৌর সদরের সরকারি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান। তারা মদন থানায় কর্মরত। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি মদন পৌরশহরের বাসিন্দা সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকার চট্টগ্রামগামী বাসস্ট্যান্ডে যাত্রীরা বাসের অপেক্ষায় ছিলেন। নির্ধারিত সময়ে বাস কাউন্টারে না আসায় যাত্রীরা সেখানে বিক্ষোভ ও হট্টগোল শুরু করেন। খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম এবং মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় যাত্রীরা বিভিন্ন ধরনের হয়রানির অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। অভিযোগ রয়েছে, ছাত্রদল নেতা মিঠু মিয়া সেখানে গিয়ে উসকানিমূলক আচরণ করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। ওসির নির্দেশে পুলিশ সদস্যরা তাকে সরে যেতে বললে তিনি পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি দুই পুলিশ সদস্যের ওপর হামলা চালিয়ে কিল-ঘুষি মারেন। এতে ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল বলেন, “একটি ঘটনার জেরে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিঠুকে পুলিশ আটক করেছে বলে শুনেছি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামে এক যুবক দুই পুলিশ সদস্যকে আঘাত করে আহত করেন। তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, “কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে অধিকাংশ যাত্রীর যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন