শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

নেত্রকোনায় ৫০ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

রোববার (৭ জুন) দুপুরে জেলার সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বরুয়াকোনা বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি)-এর একটি টহল দল রোববার ভোর সাড়ে ৫টার দিকে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের ভারতীয় সীমান্তসংলগ্ন গুচ্ছগ্রাম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় আমদানি নিষিদ্ধ ৫০ বোতল ভারতীয় মদসহ রনি মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক রনি মিয়া কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা এলাকার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার ছেলে।

পরে জব্দকৃত মদসহ আটক রনি মিয়াকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অতন্দ্র প্রহরীর মতো সর্বদা তৎপর রয়েছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন