শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের কারাদণ্ড

নেত্রকোণার পূর্বধলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমরান হোসেন রিফাত (১৯) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ইমরান হোসেন রিফাত (১৯) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২২ জুন) বিকাল সাড়ে চারটার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রিফাত উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ইয়ারন গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে ।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানায়, উপজেলার হিরনপুর উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রী টিফিন বিরতির সময় সহপাঠীদের সাথে বিদ্যালয়ের সামনে দোকানে গেলে ইমরান হোসেন রিফাত তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় স্থানীয় দোকানদার ও আশপাশের লোকজন রিফাতকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে উপজেলার শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেন্টু মিয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তসহ ভিকটিমকে হেফাজতে নেন।

পরে পূর্বধলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনিম জাহান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত অভিযুক্তকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামেুন জানান, দণ্ডপ্রাপ্ত যুবককে পুলিশ প্রহরায় পূর্বধলা থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে সে থানা হাজতে রয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন