শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

কলমাকান্দায় ধানবোঝাই ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৩

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নুর আলম (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ধানবোঝাই একটি  ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নুর আলম (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১জুন) রাত পৌনে ১১টার দিকে উপজেলার গুতুরা কবরস্থান সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. নুর আলম উপজেলার ছোট শালজান গ্রামের নওয়াব আলীর ছেলে।

আহতরা হলেন— কলমাকান্দা মধ্যবাজার এলাকার প্রয়াত লাল মিয়ার ছেলে হাজী রফিকুল ইসলাম (৬০), চানপুর গ্রামের রাকেশ তালুকদারের ছেলে শান্ত শংকর (৩৮) এবং বাসাউড়া গ্রামের গোপাল সাহার ছেলে অন্তর সাহা (২৭)। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

কলমাকান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফজল সরকার জানান, নেত্রকোণার রাজুর বাজার এলাকা থেকে চার যাত্রী নিয়ে একটি অটোরিকশা কলমাকান্দা বাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি রাস্তার পাশে উল্টে যায়।

এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন