পূর্বধলায় এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নেত্রকোনার পূর্বধলায় দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন এনটিভির স্থানীয় প্রতিনিধি এস এম ওয়াদুদ।অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, এম এ মান্নান, সেলিম উদ্দিন, আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু, বিএনপি নেতা আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোলেমান কবির পাপ্পু, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি অলি হাসান কলিসহ উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বক্তারা বলেন, গত ২৩ বছর ধরে এনটিভি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সুস্থ সংস্কৃতির বিকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে।
আগামী দিনেও নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি আরও সমৃদ্ধ হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

একটি মন্তব্য পোস্ট করুন