ভারতে যাওয়ার পথে দুর্গাপুর সীমান্তে আটক রোহিঙ্গা নারী ও শিশু
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে আটক এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুকে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরতপূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত থেকে আটক এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী কন্যাশিশুকে আইনগত প্রক্রিয়া শেষে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদের নেতৃত্বে দুই নারী কনস্টেবলসহ পুলিশি নিরাপত্তায় মাজিদা ও তার কন্যাশিশুকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।পুলিশ ও বিজিবি সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার ১১৫১/৩-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ভাংতি বাজার এলাকায় স্থানীয়রা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
জিজ্ঞাসাবাদে মাজিদা জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আলিম। স্বামী বেলাল মারা গেছেন বলেও তিনি জানান।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, উদ্ধার হওয়া নারী ও শিশুর পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন