শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে ইউএনওর মতবিনিময়

নেত্রকোণার পূর্বধলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় শিক্ষকরা দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার চিত্র তুলে ধরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে দ্রুত সরকারি নিবন্ধনের আওতায় আনার দাবি জানান।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।,

সমিতির উপজেলা শাখার সভাপতি মোছলেম উদ্দিনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আমির সোহেল মঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মফিজুল হক এবং পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম মিয়া।,

বক্তারা বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দীর্ঘদিন ধরে বিনা পারিশ্রমিকে শিক্ষাদান করলেও সরকারি স্বীকৃতি, আর্থিক সুবিধা ও চাকরির নিরাপত্তা থেকে বঞ্চিত রয়েছেন। অনেক শিক্ষক দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে অবসরে গেলেও তাদের জন্য পেনশন, অবসর ভাতা কিংবা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির কোনো ব্যবস্থা নেই। ফলে তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন।

তারা আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই শিক্ষার্থীদের স্বার্থ এবং শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এসব বিদ্যালয়কে দ্রুত সরকারি নিবন্ধনের আওতায় আনা জরুরি।,

অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ সংগ্রাম, চরেরভিটা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হক মহরম, বঙ্গবাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুলসুমা আক্তার, মেঘশিমুল উত্তর-দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেকসহ অন্য শিক্ষকরা।,

অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।,

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন