শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

মোহনগঞ্জে মুসল্লিদের সঙ্গে ওসির মতবিনিময়, অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান

নেত্রকোনার মোহনগঞ্জে জুমার নামাজের সময় মুসল্লিদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারু
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা  (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে জুমার নামাজের সময় মুসল্লিদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন।

এ সময় তিনি মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২১ আগস্ট) মোহনগঞ্জ থানার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, সন্তানদের ছোটবেলা থেকেই নৈতিক ও মানবিক শিক্ষায় গড়ে তুলতে হবে। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি জমিজমা সংক্রান্ত বিরোধে না জড়ানো এবং কোনো ঘটনায় আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব জাস্টিস’ না করার আহ্বান জানান। পাশাপাশি অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া আত্মহত্যার কুফল সম্পর্কে সচেতন হওয়া, ওরশ বা মাজার শরিফকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটানো এবং মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত প্রতারণা থেকে সতর্ক থাকার বিষয়েও মুসল্লিদের সচেতন করেন তিনি।

মতবিনিময় শেষে ওসি হাফিজুল ইসলাম হারুন উপস্থিত মুসল্লিদের সার্বিক মঙ্গল ও কল্যাণ কামনা করেন।

এ সময় মোহনগঞ্জ থানার জামে মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন