শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনার পূর্বধলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরা
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা( প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা  ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের স্টেশন বাজারে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।


উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের নির্দেশনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকার। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ও রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা এবং স্মৃতিচারণ করেন।

এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ মো. আব্দুর রাশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ তালুকদার ও জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের ১ নম্বর সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. উজ্জ্বল মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আজিম উদ্দিন তালুকদার আরশাদ, বিএনপি নেতা আব্দুল লতিফ রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মানিক, পূর্বধলা সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিন আহমেদ, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক জাহিদ হাসান ও পূর্বধলা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনিছ আহামেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন