পূর্বধলায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : ‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এর উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান। সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছায়েদ আল মামুন শহীদ ফকির, মো. হাবিবুর রহমান ফকির, রুহুল আমিন ফকির ও সেলিম উদ্দিন, উপজেলা মৎস্য দলের সভাপতি আবুল কাসেম, সদস্য আশরাফ উদ্দিন তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার এবং মৎস্যচাষী আব্দুল লতিফ প্রমুখ ।
এ সময় বিভিন্ন পর্যায়ের মৎস্যচাষি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ এবং মৎস্য খাতের মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
একই সঙ্গে ক্ষতিকর কীটনাশক, কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ উপায়ে মাছ নিধন বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

একটি মন্তব্য পোস্ট করুন