শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় অটোরিক্সার নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু

প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন
শফিকুল আলম শাহীন: নেত্রকোনার পূর্বধলায় অটোরিক্সার নিচে চাপা পড়ে আমেনা খাতুন (৬০) নামের এক নারী মারা গেছেন।

আজ শুক্রবার (২৯ নভেম্বর)সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের মহিষবেড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা খাতুন উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, মোমেনা খাতুন শুক্রবার সকাল দশটার দিকে বাড়ি থেকে স্থানীয় শ্যামগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় পূর্বধলা থেকে শ্যামগঞ্জগামী একটি অটোরিক্সা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। 

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন জানান,ঘাতক অটোরিক্সাটিকে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে। 


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন