শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে অনীয় ঘোষ ঝলক নামের দুই বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে অনীয় ঘোষ ঝলক নামের দুই বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনীয় ঘোষ ঝলক ওই গ্রামের বিকাশ ঘোষের ছেলে।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়,, মঙ্গলবার দুপুরে শিশুটি সবার অজান্তে বাড়ির সামনে পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান পিপিএম বলেন, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন