এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

গৌরীপুরে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ৫


শাহজাহান কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের  গৌরীপুর উপজেলায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে  চরশ্রীরামপুর নামক স্থানে  বাস অটোরিকশা সংঘর্ষে এক অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ৫ জন।বুধবার (২৯ জানুয়ারী) সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। আহত অটোরিকশার চালক রফিকুল ইসলাম (৪৫) ও যাত্রী লাল মিয়া (৪৯), শিউলি আক্তার (২৩), জুলেখা (৪০), রাবিয়া (৬৮), কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব অফিসার জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহগামী লামিয়া এন্ড সাদ পরিবহন (চাঁদপুর-ব-১১-০০০১) বাসটি উল্লেখিত স্থানে হ্যান্ডট্রলিকে ওভারটেক করার সময় বিপরীত থেকে আসা ঈশ্বরগঞ্জগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশার যাত্রী অজ্ঞাত বৃদ্ধা ঘটনাস্থলে মারা যান ও ৬ জন গুরুতর আহত হন।  আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও বৃদ্ধার মরদেহ গৌরীপুর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গৌরীপুর থানার এস আই নজরুল ইসলাম জানান, নিহত অজ্ঞাত বৃদ্ধার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাস,অটো রিকশা ও হ্যান্ডট্রলি জব্দ করা হয়েছে।
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।