এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পূর্বধলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা: “দুর্যোগ ঝঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি টেশসই উন্নয়নে আনবে গতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে
নেত্রকোনার পূর্বধলায় আজ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালী, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহামেদ রাজ্জাক সরকার।
অন্যানের বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানু লাল চাকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. সাইফুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল বারী প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।