শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

ঘাটাইলে ত্রাণের দাবিতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

মামুন সরকার, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ত্রাণের দাবি‌তে আঞ্চলিক মহাসড়ক অব‌রোধ করেছে স্থানীয়রা। সোমবার (২৭ এপ্রিল) টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার পোড়াবা‌ড়ি এলাকায় ঘন্টাব‌্যাপী অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করেন তারা। অবরোধে প্রায় ৭ থেকে ৮ টি গ্রামের লোকজন অংশগ্রহণ ক‌রে।

অব‌রোধকারীরা জানান, 'ক‌রোনাভাইরা‌সের কারণে অসহায় হ‌য়ে পড়েছি। এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো ত্রাণ সহায়তা ঘরে পৌঁছায়নি। পরিবারের সদস্যদের নি‌য়ে মানবেতর জীবন যাপন করছি'।

ঘটনাস্থলে এসে উপজেলা পরিষদ চেয়ারম্যান শ‌হিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হ‌য়ে তা‌দের আশ্বাস দিলে অব‌রোধ তুলে নেয় বি‌ক্ষোভকারীরা।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন