x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

কুষ্টিয়ায় ৯৯০ পিচ ইয়াবাসহ আটক-২

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া \ করোনা ভাইরাস বিস্তার রোধ করতে কুষ্টিয়ার প্রধান প্রধান সড়ক ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে পুলিশের একাধিক তল্লাশিচৌকি। মানুষ ও যানবাহন চলাচল সীমিত। এর ভেতরেই ইয়াবা বড়ি পাচারের চেষ্টা চালিয়েছেন দুই মাদক ব্যবসায়ী। তবে শেষ রক্ষা হয়নি। কুষ্টিয়া ট্রাফিক পুলিশের কড়া নজরদারিতে আটকা পড়েন তাঁরা।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া শহরের মজমপুর ট্রাফিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন, রাজবাড়ী সদর উপজেলার বাখমারা গ্রামের আমজাদ মন্ডল (৩০) ও রকি মন্ডল (২২)। তাঁদের কাছ থেকে ৯৯০ পিচ ইয়াবা বড়ি উদ্ধারসহ একটি পালসার মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। তাঁরা মোটরসাইকেলে করে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে ইয়াবা বড়ি বহন করে রাজবাড়ীতে নিয়ে যাচ্ছিলেন।
কুষ্টিয়া জেলা গোয়েন্দা ও মজমপুর ট্রাফিক পুলিশ সূত্র জানায়, কয়েক সপ্তাহ আগে থেকেই কুষ্টিয়া জেলায় প্রবেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ। শুক্রবার ছুটির দিনে সকাল আটটার দিকে ভেড়ামারা থেকে মোটরসাইকেলে করে দুই আরোহী কুষ্টিয়া শহরতলী মঙ্গলবাড়ীয়া ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছালে দায়িত্বরত ট্রাফিক পুলিশ থামার সংকেত দেয়। কিন্তু তাঁরা মোটরসাইকেল না থামিয়ে দ্রæতগতিতে কুষ্টিয়া শহরের দিকে চলে গেলে জেলা গোয়েন্দা পুলিশের একটি টহল দল ধাওয়া করে। মজমপুর রেলগেট এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহায়তায় তাঁদের আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে পাঁচটি প্যাকেটের মধ্য রক্ষিত ৯৯০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, জেলার সবগুলো প্রবেশ পথে পুলিশের কড়া পাহারা। তারপরও কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা করা হচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে কুষ্টিয়া মডেল থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রস্তুত হচ্ছে...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন