এই মাত্র পাওয়া

আজ ,

কুষ্টিয়ায় জমির বিরোধে চাচা’কে হত্যা,ভাতিজা গ্রেফতার

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া : কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত দ্বন্দের জেরে বাকবিতন্ডা ও সংঘর্ষে শের আলী(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন নিহতের ছেলে মোস্তাক আলী।
নিহত শের আলী কুষ্টিয়া সদর উপজেলার ১৩নং মনোহরদিয়া ইউনিয়নের মনোহরদিয়া গ্রামের মৃত আফিল উদ্দিন বিশ^াসের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানায়, গত বুধবার (২৯এপ্রিল,২০২০) বেলা ১১টার দিকে মনোহরদিয়া গ্রামের বাসিন্দা শের আলী শরীকদের সাথে বাড়ীর সীমানা নির্ধারনে মাপজোক চলাকালে চাচাত ভাই তৈয়ব আলীর বাকবিতন্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় তৈয়ব আলীর ছেলে সেলিম রেজা চাচা শের আলীর মাথায় ধারালো অস্ত্রের আঘাত করলে শের আলী রক্তাক্ত জখমসহ অচেতন হন। এসময় স্থানীয়দের সাহায্যে পরিবারের লোকজন গুরুতর আহত শের আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দেন।
ইসলামী বিশ^বিদ্যালয় থানার (ওসি তদন্ত) পরিদর্শক সঞ্জয় কুমার জানান, শরীকদের মধ্যে জমিজমা ভাগাভাগি ও সীমানা নির্ধারনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ হলে ধারালো অস্ত্রের আঘাতে শের আলী নামে একজন নিহত হন। এঘটনায় নিহতের ছেলে মোস্তাক আলী ৭জনের নামোল্লেখসহ হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী সেলিম রেজা ৩৫ কে গ্রেফতার করেছে  পুলিশ। এমামলার অন্যান্য আসামীদেরও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি