x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

শ্রীমঙ্গলে দুই টাকায় খাদ্য বিতরণ

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল  প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক অভিনব উদ্যোগ হাতে নিয়েছে চ্যারিটি অর্গানাইজেশন 'দ্য হেলপিং উইং'। 

কলেজ পড়ুয়া কিছু শিক্ষার্থীরা নিজেদের জমানো অর্থে মাত্র দুই টাকার বিনিময়ে প্যাকেট করা মানসম্পন্ন খাবার বিতরণ করছে অসহায়দের মধ্যে।

সেবার মনমানসিকতা ও অসহায় মানুষকে ভালো খাবারের তৃপ্তি দিতে এক দল শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে শহরের রেলস্টেশন প্রাঙ্গণে ওই সংগঠনের উদ্যোগে শতাধিক খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে রান্না করা পোলাও মাংস বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব অসহায় মানুষের হাতে এসব খাবার তুলে দেন। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নেছার উদ্দিন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, সহকারী স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন, ডা. এনাম উর রশীদ দিপু, সংগঠনটির শ্রীমঙ্গল কমিটির সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান, মডারেটর সিদ্দিকুল ইসলাম তানিম, রিমু চৌধুরী, তাসনিম চৌধুরী, রাকান মোহাম্মদ, ওয়াসিফ আহমদ, শ্রীজা বিশ্বাস প্রমুখ। 

সংগঠনের সমন্বয়ক ফারহান চৌধুরী আরিয়ান জানায়, আমরা চাই না আমাদের সেবা ফ্রিতে নিয়ে কারও আত্মসম্মানে আঘাত লাগুক।  তাই আমরা দুই টাকা করে নামমাত্র মূল্য রাখি যাতে তারা নিজের টাকায় কিনে খাওয়ার তৃপ্তিটা নিতে পারেন৷

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, নিঃসন্দেহে এটি মহতী উদ্যোগ। শিক্ষার্থীদের এই উদ্যোগের সঙ্গে সমাজের বিত্তবানরাও শামিল হতে পারেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে অসহায়দের সেবা করার সুন্দর একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।

সংগঠনটির সদস্যরা জানান, এর আগে আরও কয়েকবার এভাবে দুই টাকার বিনিময়ে শহরের অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন এবং আগামীতেও তাদের এ উদ্যোগ অব্যাহত থাকবে। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন