x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

বঙ্গবন্ধু’র ম্যুরালের সামনে ঘর নির্মাণের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

 এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা : নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সন্মুখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ম্যুরালের সামনে অপরিকল্পিত ভাবে ঘর নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেত্রকোনা পৌর শাখা মঙ্গলবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সহ-সভাপতি অধ্যাপক ওমর ফারুক, জেলা আওয়ামীলীগের সদস্য আরিফ মোহাম্মদ হাবিব খান তুহিন, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক, নেত্রকোনা সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি  সমীরণ সরকার, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি এডভোকেট এ কে এম আনোয়ার আজাদ কালাম, সাধারণ সম্পাদক রইছ মোহাম্মদ হাবিব খান মুক্তিসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে থেকে অপরিকল্পিত ঘরটি অপসারণ এবং মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলের শ্রদ্ধা ও যথাযথ সন্মান প্রর্দশনের জন্য গার্ড অব অনার দেয়ার স্থানটি পূণঃ উদ্ধারের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী সহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। পরে সন্তান সংসদের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। 


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন