এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০

দেশে প্রায় ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের দেশের মানুষ এখন সুরক্ষিত। দেশে প্রায় ১৩ কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে, আক্রান্ত নেই বললেই চলে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমাদের আশপাশের দেশসহ অনেক দেশে করোনার সংক্রমণ বাড়ছে। এ কারণে আমাদের বেখায়ালি হলে চলবে না। ‘আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।,

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘জেলা প্রশাসকের বাসভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।,

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে করোনা নিয়ন্ত্রণে আছে। করোনার মধ্যেও আমাদের দেশ ভালো আছে। অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে।‘ করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ছিলো ও দিক নির্দেশনা ছিলো।’

ইফতার মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, ‘সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।,

from Sarabangla | https://ift.tt/NMBjZqD via IFTTT

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।