এইমাত্র পাওয়া
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

দুর্গাপুরে সর্বত্র ছড়িয়ে পড়েছে চোখ ওঠা রোগ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাড়ছে চোখ ওঠা রোগের প্রকোপ। গত এক সপ্তাহে এ রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় উপজেলার শত শত নারী-পুরুষ ও শিশুরা এ রোগে আক্রান্ত হয়েছেন। প্রতিদিনই চোখ ওঠা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। তবে চোখ ওঠা রোগে আক্রান্ত পুরুষের সংখ্যাই বেশি। এদিকে উপজেলা সদরসহ বিভিন্ন বাজারের ফর্মেসিগুলোতে চোখের ড্রপের সংকট দেখা দিয়েছে। এতে করে চাহিদা মতো ড্রপ না পেয়ে চরম ভোগান্তিতে পড়ছে রোগীরা। ,

দুর্গাপুর উপজেলা সরকারি হাসপাতাল সুত্রে জানা গেছে, উপজেলার প্রায় প্রত্যেক গ্রামেই চোখ ওঠা রোগ হানা দিয়েছে। প্রতিদিনই সরকারি হাসপাতাল, গ্রাম্য চিকিৎসক ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে চোখ ওঠা রোগীরা ভিড় করছেন। বাড়ির একজন সদস্য আক্রান্ত হলে পরিবারের প্রায় সব সদস্যই এ রোগে আক্রান্ত হচ্ছেন। সাধারণত চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে ময়লা হওয়া, চোখে ব্যথা অনুভব ও খচখচ করা, রোদে অস্বস্তি লাগা লক্ষণ নিয়ে রোগীরা চিকিৎসকের কাছে যাচ্ছেন। এ রোগে আক্রান্ত শিশুরা অল্প কয়েকদিনের মধ্যে ভালো হলেও বড়দের ক্ষেত্রে প্রায় সপ্তাহ খানেক পর্যন্ত সময় লেগে যাচ্ছে।,


দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. সজিব রায় বলেন, গত কয়েকদিন আগে চোখ ওঠা রোগীর সংখ্যা কম ছিল। কিন্তু বর্তমানে হাসপাতালে প্রতিদিন ৪০ থেকে ৫০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত এক সপ্তাহে হাসপাতালে প্রায় ৪ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আক্রান্ত রোগীদের চিকিৎসা নেওয়ার পাশাপাশি চোখ পরিষ্কার রাখা এবং কালো রঙের চশমা ব্যবহারের পরামর্শসহ দিয়েছেন। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রপের কোনো সংকট নেই বলেও জানান তিনি।,

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর
ভিডিও গ্যালারি
LIVE
00:00:00
তারিখ লোড হচ্ছে...
ব্রেকিং নিউজ
খবর লোড হচ্ছে...
বিশেষ ঘোষণা
আমাদের পোর্টালে আপনাকে স্বাগতম। দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। আপনি কি আপনার নিউজপেপার অথবা অনলাইন টিভি, ই-পেপার, ই-কমার্স, কর্পোরেট, বিজনেস, পার্সোনাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রিমিয়াম থিম খুঁজছেন? আমাদের রয়েছে ১০০+ প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ও ব্লগার থিম। আমাদের ই-মেইল করুন: contact@shahin.bd অথবা হোয়াটসঅ্যাপ 01711796839 নম্বরে যোগাযোগ করুন।