শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় মোটরসাইকেল চুরি ! সিসিটিভি ফুটেজে চোর চক্র (ভিডিও)

নেত্রকোনার পূর্বধলায় পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করলেও মোটরসাইকেল চোর চক্রকে দীর্ঘ ১২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি । .............
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করলেও মোটরসাইকেল চোর চক্রকে দীর্ঘ ১২ দিনেও গ্রেপ্তার করতে পারেনি । মোটরসাইকেল মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করলেও চোর চক্রকে ধরতে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।


জানাযায়, প্রতিদিনের সংবাদ পত্রিকার নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রতিনিধি  মোঃ আল মুনসুরের ভাই মোঃ আল মামুনের লাল-কালো রংয়ের ১২৫ সিসি বাজাজ ডিসকভার মোটরসাইকেলটি  চুরি হয়। (যার রেজি : MYMENSINGH, HA 15-5372, ইঞ্জিন নং- JZYWKB09924, চেচিস নং: PSUB44BY5KTF29110।


গত  বুধবার (৩ মে) সকাল পৌনে ১০টার দিকে আল মামুনের মামা উপজেলা সদরের স্থানীয় নয়াপাড়া মসজিদের ইমাম ও মাদ্রাসার মুহতামিম মাও. সাইফুল ইসলাম পূর্বধলা থানার পূর্বপাশে কাজী হাছিদুল ইসলামের বাসার গেটের সামনে মোটরসাইকেলটি রেখে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন নয়াপাড়া দারুল উলুম মাদরাসায় যায়। কিছুক্ষণ পরে এসে দেখে মোটরসাইকেলটি কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে।  


পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম  বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যেই আশপোশের সিসি ক্যামেরার ফুটেজ দেখেছি। চোর চক্রকে  সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেলেও  অপরিচিত হওয়ায় তাৎক্ষণিক তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে চোর চক্রকে ধরতে ও মোটরসাইকেল উদ্ধার করতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। 





এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন