শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

শ্রীমঙ্গলে বিদেশী মদসহ এক মাদক কারবারী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বোতল ভারতীয় মদসহ উত্তম কাহার (৩৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার জেরিন
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

নূরুল মোহাইমীন মিল্টন,কমলগঞ্জ (মৌলভীবাজার) : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বোতল ভারতীয় মদসহ উত্তম কাহার (৩৮) নামের এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার জেরিন চা বাগান থেকে তাকে আটক করা হয়। আটককৃত উত্তম কাহার উপজেলার জেরিন চা বাগান এলাকার উমাশংকর কাহারের ছেলে 

জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাতে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান এর নেতৃত্বে ও ওসি (অপারেশন) তাপস চন্দ্র রায়, এসআই অলক বিহারীগুন, এসআই সুজন কান্তি পাল, এএসআই হামিদ, এএসআই আরিফ, এএসআই জামাল উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ  শ্রীমঙ্গল উপজেলার জেরীন চা বাগানে অভিযান চালায়। এসময় উত্তম কাহার বসতঘর থেকে ৯ বোতল বিদেশী মদসহ তাকে আটক করা হয়।,



শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান, ‘আটককৃত ব্যক্তির বিরুদ্ধে  শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করে শনিবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন