পূর্বধলায় ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত
নেত্রকোণার পূর্বধলায় বিএনপির সাবেক নেতা ও শ্যামগঞ্জের ছাত্র রাজনীতির কিংবদন্তি হিসেবে পরিচিত মরহুম ফকির হারুন আল হেলালের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার। প্রধান আলোচক ছিলেন পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক এবং নেত্রকোণা জেলা বিএনপির সাবেক তিনবারের সাধারণ সম্পাদক আলহাজ আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ বাবুল আলম তালুকদার, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ আব্দুর রহিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, আনোয়ারুল ইসলাম আনার, আব্দুল গফুর, আতিকুর রহমান রনক, রুহুল আমিন ফকির, আবুল হাসনাত বেপারী এবং সালাহ উদ্দিন আহমেদ নওয়াব।
এছাড়া উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ আব্দুর রহমান বাবুল, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস ছোবাহান সুলতান, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট এম. নূর হাদী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সাবেক সদস্য সচিব সাজু আহমেদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভায় সভাপতিত্ব করেন মরহুম ফকির হারুন আল হেলাল স্মৃতি পরিষদের আহ্বায়ক ও হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি মো. আনোয়ারুল কাদির দুলাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১১ নম্বর গোহালাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন তালুকদার বলেন, “ফকির হারুন আল হেলাল ছিলেন আদর্শনিষ্ঠ, সাহসী ও ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশেষ করে শ্যামগঞ্জের ছাত্র রাজনীতিতে তাঁর অবদান আজও নেতাকর্মীদের কাছে অনুকরণীয়। তাঁর রাজনৈতিক আদর্শ, ত্যাগ ও জনসেবামূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।”
তিনি আরও বলেন, শ্যামগঞ্জের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এ সময় তিনি শ্যামগঞ্জ বাইপাস সড়ক নির্মাণ, রেলওয়ের ময়লা ফেলার মাঠে একটি পার্ক নির্মাণ, বিভিন্ন সড়কের উন্নয়ন ও ঢালাইসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে মরহুম ফকির হারুন আল হেলালের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন