শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

নেত্রকোনায় ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল ম্যাচে জয়ের আনন্দ উদযাপনের প্রস্তুতিকালে ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা শহরে আর্জেন্টিনার বিশ্বকাপ ফুটবল ম্যাচে জয়ের আনন্দ উদযাপনের প্রস্তুতিকালে ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে জেলা শহরের শহীদ মিনার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনি রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রানী রায় দম্পতির একমাত্র ছেলে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে আর্জেন্টিনার জয়ের পর স্থানীয়রা আনন্দ মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মিছিলের ছবি ও ভিডিও ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে অবস্থিত একটি সিঙ্গার শোরুমের তৃতীয় তলায় ওঠেন। ভিডিও ধারণের একপর্যায়ে অসাবধানতাবশত নিচে পড়ে একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি নিচে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোনা মডেল থানার ওসি আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে। পরে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন