শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি আটক

পূর্বধলায় ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  নেত্রকোনার পূর্বধলায় ৬০ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ।

আজ রবিবার বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি  সড়কের উপজেলার বোর্ডের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 



আটককৃত চোরাকারবারিরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা পৌরসভার ঈশ্বরগ্রাম এলাকার ছত্রিশ ঘোষের পুত্র রনজিত ঘোষ (৫২) ও টাঙ্গাইল জেলার মধুপুর  উপজেলার পোদ্দার বাড়ী গ্রামের মোঃ আব্দুল গফুরের পুত্র গোলাম মোস্তফা (৩১)।



পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ভারতীয় চোরাচালানকৃত চিনি বালির নীচে লুকিয়ে ময়মনসিংহ নিয়ে যাওয়া হচ্ছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম রবিবার বিকালে শ্যামগঞ্জ-বিরিশিরি  সড়কের বোর্ডের বাজার এলাকায় অভিযান চালিয়ে হলুদ রংয়ের একটি মিনি ট্রাক থামিয়ে তল্লাশি করে। 



পরে ওই ট্রাকের মধ্যে রাখা বালুর নীচ থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ এবং চিনি পাচারের সাথে জড়িত থাকায় দুই চোরাকারবারিকে আটক করা হয়।, 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন