x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
এইমাত্র পাওয়া
সংবাদ লোড হচ্ছে...
সর্বশেষ:
লোড হচ্ছে...

পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে পূর্বধলা থানার অফিসার ইনচার্
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

শফিকুল আলম শাহীন :  নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পূর্বধলা থানার পুলিশ। আজ রবিবার (২৪ নভেম্বর) দুপুরে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, উপজেলার ধোবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আশিক হাসান ওরফে আল-আমিন (৩২) , ছোট ইলাশপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী (১৯), মো. তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত (২০)।

শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানাযায়, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ একটি ঝটিকা মিছিল বের করে। পরে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগ নামের একটি ফেসবুক আইডি থেকে মিছিলটির ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে। এ খবরে রাতেই পুলিশ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে আটক করে।

মিছিলে নেতৃত্ব দেওয়া শাহাদত নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ভাতিজা।

পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৮ জনের নামসহ ও অজ্ঞাতনামা আরও ১৫/২০ জনকে আসামী করে পূর্বধলা থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃতদের আদালতে মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন