সর্বশেষ সংবাদ

নিউজ লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

গৌরীপুরে ছাত্রদল নেতা সোহাগ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলার এজহারভূক্ত আসামী রহমত উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রকাশঃ
০ জন এই প্রতিবেদনটি পড়েছেন

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) ॥ ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলার এজহারভূক্ত আসামী রহমত উল্লাহকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বড় ভাই মো. মাজহারুল ইসলাম চৌধুরী বাদী হয়ে রবিবার (৮ ডিসেম্বর) গৌরীপুর থানায়  রাতে হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করা হয়েছে।, 

এলাকাবাসী উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রাজিবপুর গ্রাম থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহারভূক্ত আসামী রহমত উল্লাহকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃত রহমত উল্লাহ ওই গ্রামের মহরম আলীর ছেলে।,গত ২৭ নভেম্বর উপজেলার ডৌহখলা উচ্চ বিদ্যালয় মাঠে গাড়ি রাখাকে কেন্দ্র করে বাক-বিতন্ডার জেরে দুবৃত্তরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরীর ওপর হামলা চালায়।

এতে সে গুরুতর আহত হয়। গত ৫ ডিসেম্বর ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত সোহাগ উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বাসাটি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।,

মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মালিক। তিনি বলেন, সোহাগ চৌধুরী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রহমত উল্লাহকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।, তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৯ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে। ‘মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তাতারে অভিযান চলছে।,’

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন