এই মাত্র পাওয়া

আজ ,

পূর্বধলায় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৭ফেব্রুয়ারি) উপজেলা সদরের পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গণিত শিক্ষক ফোরামের উদ্যোগে এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা গণিত শিক্ষক ফোরামের সভাপতি নূর আহাম্মদ খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পূর্বধলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শহিদুল্লাহ খান। বিশেষ আলোচক ছিলেন- শিক্ষাবিদ ও গবেষক মো. মফিজ উদ্দিন খান।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদার, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর আলম সিদ্দিকী মামুন, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, হিরনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন, সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম প্রমূখ।

প্রসঙ্গত- এর আগে পূর্বধলা গণিত অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলার ৪১টি স্কুল ও মাদরাসার ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট ৮শ’ ৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে বিভিন্ন স্কুলের ১শ’২৫ জন শিক্ষার্থী বিজয়ী হিসেবে পুরষ্কার অর্জন করে।





এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও