কলমাকান্দা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মোঃ ওবাইদুল পাঠান, কলমাকান্দা : নেত্রকোনার কলমাকান্দায় রোববার দিনব্যাপি নানা কর্মসূচির মধ্যদিয়ে কলমাকান্দা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কলেজ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রভাষক হাফিজ মাহমুদ সিদ্দিক আকন্দের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বণিক।এ সময় অন্যান্যের মাঝে, উপস্থিত ছিলেন- কলমাকান্দা সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, শিক্ষক মিলনায়তনের সাধারণ সম্পাদক এ কে এম গোলাম কিবরিয়া, কলমাকান্দা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, অভিবাবক বৃন্দ, সুধী সমাজ ও শিক্ষার্থীবৃন্দ।,
ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা পৃথক পৃথক ইভেন্টে অংশ নিয়ে মেতেছিল নিজেদের ক্রীড়া নৈপুণ্যে। শিক্ষার্থীরা অতীতের হারিয়ে যাওয়া বিভিন্ন খেলাধুলায় অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন খেলায় নিজেরা অংশ নিয়ে প্রতিস্টানটিকে প্রানবন্ত করে তুলে।,
আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে শিক্ষার্থীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করে।,
সর্বশেষ বিজয়ীদের মাঝে আকর্ষণীয় উপহার, ক্রেস্ট, মেডেল, ‘সনদ ও প্রসাধনী সামগ্রী প্রদান করা হয়।, পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের বেজ ও উপহার দিয়ে সম্মানিত করা হয়।,

