শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

পূর্বধলায় নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজারসংলগ্ন কালিহর নদী থেকে এ লাশ উদার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় সকালে নবজাতকের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয় । পরে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো শার্টে মোড়ানো এবং ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া অবস্থায় নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।ইতোমধ্যে মরদহটি উদ্ধার করা হয়েছে।

বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন