শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় কৃষকলীগ নেতা তমিজ উদ্দিন গ্রেপ্তার

পূর্বধলায় তমিজ উদ্দিন (৫৬) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে অভিয
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় তমিজ উদ্দিন (৫৬) নামের এক কৃষকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা পুলিশ। দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে রবিবার (৯ নভেম্বর) রাতে তার নিজ এলাকা জামুদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তমিজ উদ্দিন উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি এবং জামুদ গ্রামের মৃত শেখ মসরব আলীর ছেলে।,

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম জানান, গ্রেপ্তারকৃত তমিজ উদ্দিন পূর্বধলা থানার মামলা নং-০১, তারিখ ০১-১২-২০২৪, ধারা-১৯০৮ সনের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩/৪/৬ তৎসহ দণ্ডবিধির ১৪৩/৩২৩/১১৪ ধারায় দায়ের হওয়া মামলার ঘটনায় জড়িত মর্মে সন্দিগ্ধ আসামি ছিল। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।,’

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন