শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

বিয়ের দুই মাসেই মর্মান্তিক পরিণতি: বাবার বাড়িতে গৃহবধূর আত্মহত্যা

পারিবারিক অশান্তির জেরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বাবার বাড়িতে এসে আত্মহত্যা করেছেন হেলেনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ।....
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : পারিবারিক অশান্তির জেরে স্বামীর সঙ্গে ঝগড়ার পর বাবার বাড়িতে এসে আত্মহত্যা করেছেন হেলেনা খাতুন (৩০) নামের এক গৃহবধূ। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হেলেনা খাতুন ওই গ্রামের আব্দুল করিমের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, গত দুই মাস আগে ময়মনসিংহ সদরের আকুয়া এলাকায় হেলেনার দ্বিতীয় বিয়ে হয়েছিল। প্রথম স্বামী মারা যাওয়ার পর পরিবারের উদ্যোগে তার এই বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে রোববার বিকেল ৪টার দিকে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফিরে আসেন হেলেনা।

পুলিশ জানায়, ঘটনার দিন সন্ধ্যায় পরিবারের সদস্যরা ঘরের অন্যান্য কাজে ব্যস্ত থাকাকালে সবার অগোচরে বাবার ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন হেলেনা। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দেয়।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন