শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলার (নেত্রকোনা) প্রতিনিধি : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী অস্থিরতা ও নাশকতার চেষ্টার প্রতিবাদে নেত্রকোণার পূর্বধলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) বিকালে উপজেলা সদরের স্টেশন বাজারস্থ  বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলা সদরের  প্রধান  সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়  । 

উপজেলা বিএনপির সদস্যসচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ ইমরানের দিকনির্দেশনায় সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী সরকার, যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রাশিদ শেখ, বিএনপি নেতা ফরহাদ খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ডানোউপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফিরোজ তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর, নেত্রকোনা জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান  প্রমুখ। 

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন