x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...
নাগরিক সংবাদ

আপনার এলাকার খবর আমাদের কাছে পাঠান!

আপনার আশেপাশে ঘটে যাওয়া যেকোনো গুরুত্বপূর্ণ ঘটনা, ছবি বা ভিডিও আমাদের পাঠান। সরাসরি আমাদের পোর্টালে খবর জমা দিতে এখানে ক্লিক করুন।

খবর পাঠাতে এখানে ক্লিক করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

পাহাড়সম রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। চার-ছক্কার ঝড়ে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন জ্যাকব বেথেল। তব
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বকন্ঠ ডেস্ক: পাহাড়সম রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্যান্ড। চার-ছক্কার ঝড়ে সেঞ্চুরি তুলে নিয়ে দলকে লড়াইয়ে রাখেন জ্যাকব বেথেল। তবে শেষ পর্যন্ত ভারতের দেওয়া লক্ষ্য ছুঁতে পারেনি তারা। রোমাঞ্চকর ম্যাচে ৭ রানে জয় পায় ভারত। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আয়োজকরা দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান তোলে ভারত। জবাবে ইংল্যান্ডের ইনিংস থামে ২৪৬ রানে।

রান তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি ইংল্যান্ড। দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। হার্দিক পান্ডিয়ার বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ৫ রান করে বিদায় নেন তিনি। এরপর তিন নম্বরে নেমে দলনেতা হ্যারি ব্রুকও বেশিক্ষণ টিকতে পারেননি; ৬ বলে ৭ রান করে ফিরে যান তিনি।

পাওয়ার প্লেতেই আরও একটি উইকেট হারায় ইংল্যান্ড। বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হওয়ার আগে ১৭ বলে ২৫ রান করেন আরেক ব্যাটার। তবে উইকেট পড়লেও রানের গতি থামেনি ইংল্যান্ডের। প্রথম ৬ ওভারেই আসে ৬৮ রান।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন জ্যাকব বেথেল। তাকে ভালো সঙ্গ দেন টম ব্যান্টন ও উইল জ্যাকস। যদিও বেথেলকে রেখে সাজঘরে ফেরেন দুজনই। টম ব্যান্টন ৫ বলে ১৭ এবং উইল জ্যাকস ২০ বলে করেন ৩৫ রান। স্যাম কারান করেন ১৪ বলে ১৮ রান।

তবে এক প্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং চালিয়ে যান বেথেল। মাত্র ১৯ বলেই তুলে নেন অর্ধশতক। পরে সেই ইনিংসকে রূপ দেন সেঞ্চুরিতে। শেষ পর্যন্ত ৪৮ বলে ১০৫ রান করে থামেন তিনি। তার ঝড়ো ইনিংসে ছিল সাতটি চার ও আটটি ছক্কা।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল হার্দিক পান্ডিয়া, নেন দুটি উইকেট। এছাড়া চারজন বোলার একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। ওপেনার অভিষেক শর্মা মাত্র ৯ রান করে আউট হন। তবে এরপর স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন। দ্বিতীয় উইকেটে তাদের জুটিতে আসে ৯৭ রান। ইশান কিষাণ ১৮ বলে ৩৯ রান করে বিদায় নেন।

দারুণ ছন্দে থাকা স্যাঞ্জু স্যামসনও তুলে নেন অর্ধশতক। সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। উইল জ্যাকসের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪২ বলে ৮৯ রান করেন স্যামসন। তার ইনিংসে ছিল আটটি চার ও সাতটি ছক্কা।

এরপর চার নম্বরে নেমে দ্রুত রান তুলতে থাকেন শিবম দুবে। তিনি ২৫ বলে একটি চার ও চারটি ছক্কার সাহায্যে করেন ৪৩ রান। তবে অধিনায়ক সূর্যকুমার যাদব বড় ইনিংস খেলতে পারেননি; ৬ বলে ১১ রান করেন তিনি।

শেষদিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা ঝড়ো ব্যাটিং করেন। হার্দিক ১২ বলে ২৭ এবং তিলক ভার্মা ৭ বলে ২১ রান করেন। এছাড়া অক্ষর প্যাটেল ২ রানে ও বরুণ চক্রবর্তী শূন্য রানে অপরাজিত থাকেন।

ইংল্যান্ডের হয়ে বল হাতে উইল জ্যাকস ও আদিল রশিদ দুটি করে উইকেট নেন। জোফরা আর্চার নেন একটি উইকেট।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন