x

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Purbakantho

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[islamsr] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় এমপি’র গাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা ( নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার (২৫ এপ্রিল) বিকাল তিনটার দিকে উপজেলা জামায়াতে ইসলাম ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।

উপজেলা সদরের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা জামায়াতের আমির সাদেক আহমেদ হারিছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাসুম মোস্তফা।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির জয়নাল আবেদীনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকায় একটি ফিলিং স্টেশনে সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। সময় তাকে সাময়িকভাবে অবরুদ্ধ করে রাখা হয়। পরে প্রশাসন পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হলে একপর্যায়ে তার গাড়িতে ভাঙচুর চালানো হয়।

তবে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরে জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংসদ সদস্য মাসুম মোস্তফা দাবি করেন, স্থানীয় বিএনপি এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে।

তিনি বলেন, “আমি মাগরিবের নামাজ আদায় করছিলাম। সময় তারা আমার গাড়িতে হামলা চালায় এবং নামাজখানায় ঢুকে আমাদের ওপর আক্রমণের চেষ্টা করে।

তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা তার দলের নেতাকর্মীদের মারধর করেছে এবং মোটরসাইকেল ভাঙচুর করেছে।


প্রস্তুত হচ্ছে...

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন