শিরোনাম:
লোড হচ্ছে...
শিরোনাম:
লোড হচ্ছে...

পূর্বধলায় নবীন লেখক আব্দুস সালাম মন্ডলের তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন

নেত্রকোনার পূর্বধলায় নবীন লেখক আব্দুস সালাম মন্ডল রচিত তিনটি গ্রন্থ— ‘অনুরাগের অনলে’, ‘ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ’ ও ‘মানুষ প্রয়োজন’—এর মোড়ক উন্মোচন
প্রকাশঃ
জন এই প্রতিবেদনটি পড়েছেন

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় নবীন লেখক আব্দুস সালাম মন্ডল রচিত তিনটি গ্রন্থ— ‘অনুরাগের অনলে’, ‘ফাঁসির মঞ্চে কবিতার বিদ্রোহ’ ও ‘মানুষ প্রয়োজন’—এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) বিকালে পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সাহিত্যপ্রেমী, সাংবাদিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব, লেখক দীপক সরকার এবং পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন।

এর আগে পূর্বধলার সদ্য প্রয়াত লেখক জাকির হোসেন (জীবন) তালুকদারের অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পূর্বধলা জগৎ মণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুর আহমদ খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন 
লেখক ও গবেষক আলী আহমদ খান আইয়ুব।

পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়জুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন লেখক দীপক সরকার, পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী মামুন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, পূর্বধলা সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী জুয়েল, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, সাংবাদিক এমদাদুল ইসলাম, কবি জিল্লুর রহমান টিটু, আলতাব হোসেন ও শহিদুল আলম মামুন প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে নতুন লেখকদের সাহসী পদচারণা সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করছে। আব্দুস সালাম মন্ডলের রচিত গ্রন্থগুলো মানবজীবনের অনুভূতি ও বাস্তবতার প্রতিফলন হিসেবে পাঠকমহলে সাড়া ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

লেখক আব্দুস সালাম মন্ডল তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “পাঠকদের ভালোবাসাই আমার লেখার প্রেরণা। ভবিষ্যতেও সাহিত্যচর্চা অব্যাহত রাখার চেষ্টা করব।”

অনুষ্ঠান শেষে  অতিথিদের মাঝে লেখকের প্রকাশিত গ্রন্থগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত সাহিত্যপ্রেমীদের মধ্যে বইগুলো ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায় এবং অনেকে লেখকের সঙ্গে মতবিনিময়েও অংশ নেন।

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন